এর আগে একই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের শপথ এবং গোপনীয়তা রক্ষার শপথ পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শপথ গ্রহণকারী চার মন্ত্রী হলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান,বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
শপথ গ্রহণকারী দুই প্রতিমন্ত্রী হলেন,প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির (টেকনোক্র্যাট),বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
21-08-26

0 Comments