অনলাইন ডেস্ক।।২০ দিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সুত্র জানিয়েছে একটি সার কারখানার প্ল্যান্টের উদ্বোধন করতেই প্রকাশ্যে কিম জং উন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ পরে কিমের ফিতা কাটার ও উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বসে থাকার ছবিও প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। শুক্রবার কিমকে জনসম্মুখে দেখে লোকজন ‘গগনবিদারী হুররে উল্লাসধ্বনিতে ফেটে পড়ে’ বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
পিয়ংইয়ংয়ের উত্তরে অবস্থিত ওই কারখানাতে কিমের সঙ্গে তার বোন কিম ইয়ো জংসহ দেশটির সরকারের বেশ ক’জন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। দেশটির কঠোর গোপনীয় শাসনব্যবস্থার কারণে সেখানকার সংবাদ সংগ্রহ বেশ কষ্টসাধ্য।
আর তাই শুক্রবারের আগে উত্তর কোরীয় গণমাধ্যমগুলোতেও ১২ এপ্রিলের পর কিমের জনসম্মুখে আসার আর কোনো খবর ছিল না।


0 Comments