অনলাইন ডেস্ক ।। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন, তাঁর ছেলে তানভির শাকিল জয়। শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাসিমের রোগমুক্তিতে সবার কাছে দোয়া চেয়েছেন শাকিল জয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে আছেন নাসিম। ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলেও জানান নাসিমের ছেলে।
এর আগে শুক্রবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয় বলেও জানান চিকিৎসকরা।
এদিকে, মোহাম্মদ নাসিমের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


0 Comments