অনলাইন রিপোর্ট ।। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘন্টায় আরো ৩ হাজার ১৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৫ জন করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৯৭৫ জন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।
এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা চার লাখ অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৮ হাজার ৯৬৬ জন মানুষ মারা গেছেন। আর এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১০ হাজার ১৯৬ জন। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫০ হাজার ৫০০ জন।


0 Comments