ads

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত,বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা

ক্যাপশন ।। যথাযোগ্য মর্যাদা,গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে    ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপনের খন্ডচিত্র।ছবি ১ থেকে ৬ পর্যন্ত।

এডভোকেট হেদায়েত-উল হক/এএ আজাদ হান্নান ।। যথাযোগ্য মর্যাদা,গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে    ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস মঙ্গলবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে। 


সরকারী নির্দেশনা মতে সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহাসিক পাকশীর কেন্দ্রিয় শহীদ মিনার ও আলহাজ্ব মোড়ের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।  বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপি,উপজেলা মহিলাদল ও সাত ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন এবং পাকশী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের  পক্ষ থেকে পাকশীতে জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পন ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা বিএনপি,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,মহিলাদল  ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে  অসুস্থ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার্থে  বিশেষ আলোচনাসভা ও পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের বিষয় উল্লেখ করে বলেন,মহান বিজয় দিবসে আমরা যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া । 



তিনি পাবনা- ৪ আসনের বাস্তব অবস্থার প্রেক্ষিতে দলীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা বিএনপি নেতাদের হত্যার সাথে জড়িত,যাদের হাতে  বিএনপিনেতা হত্যাকান্ডের রক্ত ও যারা অস্ত্র নিয়ে মহরা দেয়,হাট ঘাট,বালু মহল দখল,চাঁদাবাজি,সন্ত্রাসী ও লুটপাটের সাথে জড়িত তাদের বাদ দিয়ে জনগণ যাকে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে সকল মহলে গ্রহনযোগ্য এমন প্রকৃত বিএনপির যেকোন নেতাকে মনোনয়ন দেওয়া হউক। তিনি বলেন,আমার সাথে যারা রয়েছেন তারা শহীদ জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি এবং তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মানের কারিগর যাদের হাতে রক্ত ও অস্ত্রের মহরা নেই।

পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর আহমেদের সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুর রশিদ সরদার, 

আহসান হাবিব,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাবেক সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান,হুমায়ুন কবীর দুলাল, আবু তালেব ফকির এটিএম,আব্দুস সাত্তার, রুহুল আমিন বাবলু,ফজলু মাস্টার, হাজি আজি হক,হাজি আকমল হোসেন,

একরাম আলী হাজি,আক্তার মল্লিক,ইব্রাহিম হোসেন,আমিরুল ইসলাম, আজিজুর রহমান মেম্বর,কবীর আহমেদ, আব্দুস সালাম রঞ্জু মেম্বর,হাসেম মেম্বর,ফারুক মেম্বর,মোহাম্মদ আলী কাজল,সাহাবুল আলম,ডাবলু হোসেন,আব্দুল গাফ্ফার,,সাইফুল ইসলাম
সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম,মাসুদুর রহমান ইমরান,তারেক আল শিশির, উজ্জল হোসেন,শিশির মাহমুদ,শফিকুল ইসলাম,আশিকুর রহমান, আবিদুর রহমান, সোহেল বিশ্বাস,শ্রমিক দল নেতা সোহেল রানা,খন্দকার সোহেল,সুমন হোসেন,অলিভ হোসেন ও কামরুল হাসান,মনিরুল ইসলাম শিপন,মুশফিকুর রহমান সজল,মঞ্জু ও

আলমাস,মহিলাদলের সভাপতি সেলিনা ইসলাম,বেবী খাতুন,পলি খাতুন মেম্বরসহ পাকশী ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন এবং এসএম,স্কুল এন্ড কলেজ মাঠে কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণী,মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অন্যদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু  ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে শহরে পৃথক র‌্যালি নিয়ে বিজয়স্তম্ভে গিয়ে পুস্পস্তবক অর্পন,পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 
একইভাবে খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তার পক্ষের নেতাকর্মীদের নিয়ে র‌্যালি,আলোচনাসভা, বিজয়স্পুতম্স্পভে স্তবক অর্পনসহ নানা কর্মএসূচি পালন করেন।একইভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার,বিএসআরই এর মহাপরিচালক ডক্টর কবীর উদ্দিন আহমেদ,ডাল ও কৃষি গবেষণা ইনষ্টিটিউটের পরিচালক মকলেছুর রহমান ও পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মীর লীয়াকত শরীফ এবং 
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ বিভিন্ন সংগঠণের নেতার  নেতৃত্বে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন,জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।#তাং-১৬.১২.২০২৫




Post a Comment

0 Comments