ads

নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন

 এএ আজাদ হান্নান,ঈশ্বরদী ।।  নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ইসলাম ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন । ব্যবসা শুরুর পর থেকেই  স্থানীয়দের সাথে রাশিয়ানদের আকৃষ্ট করে তুলেছেন তিনি । সাইফুলের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সচেতন ব্যক্তিরা। একই সাথে তিনি সুলভ মূল্যে ভেজাল মুক্ত তরমুজ ও অনারসসহ বিভিন্ন প্রকার পুষ্টিকর ফল বিক্রি করে এলাকার বেকার যুবকদেরও উৎসাহ দিচ্ছেন। কর্মসংস্থানের ব্যবস্থা করে নিম্ন আয়ের মানুষকে সুস্থ্য রেখে এলাকার উন্নয়ন করবেন বলে  জানিয়েছেন,নাট্য ও গীতিকার সাইফুল ইসলাম। আজ  বিকেলে ঈশ্বরদী- শিমুলতলায় বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘‘নাট্য ও গীতিকার থেকে ফল ব্যবসায়ী’’ শিরোনামে আয়োজিত এক আবেগঘন অনানুষ্ঠানিক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। অজো পাড়া গাঁয়ে বেড়ে উঠা সাইফুলের স্কুল জীবন থেকেই ঝোঁক ছিল গান ও নাটক লেখার। 

ইতোমধ্যে মান সম্মত অনেক গান ও নাটক তিনি লিখেছেন। কিন্তু বর্তমান ডিজিটাল উন্নয়নের কারণে নাটক ও গানের বাজারের অবস্থা উপলব্ধি করে এবং নিজ এলাকা ও মানবসেবাকে গুরুত্ব দিয়ে তিনি এলাকার মানুষের সাথে রাশিয়ানসহ বিদেশীদের সুস্থ্য ও আর্থিকভাবে কিছুটা সাবলম্বী করতে ভেজাল মুক্ত ফল ব্যবসা শুরু করে আত্নতৃপ্তি পাচ্ছেন। সাইফুল ইসলাম আরো বলেন, মনের চাহিদা মেটানোর জন্য নাটক ও গান লেখা চালিয়ে যাবো এবং আমাকে অনুকরণ করে নেশা ও হতাশাগ্রস্তত্ম বেকার যুবকরা চাকরীর পিছনে না ঘুরে যে কোন বৈধ ব্যবসা শুরু করেন এ প্রত্যাশা নিয়ে নিজেকে এ ব্যবসায় যোগ দিয়েছি।#

তাং-২৭.০২.২০২৬

Post a Comment

0 Comments