ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবুহেনা মোস্তফা আলম। এসময় রেলওয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক ও সুধী সমাজের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শিশু নিকেতনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। দিনটি উদযাপন উপলক্ষে পৃথক মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহ্যবাহী গম্ভীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।#
তাং-১৪/০৪/২৬

0 Comments