প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন-- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার
বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী ।। প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,মসজিদ কমিটির সভাপতি,পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল বিকেলে ত্রিতলবিশিষ্ট মসজিদ কমিটির পক্ষ থেকে পাকশী ইউনিয়নসহ ঈশ্বরদীর সকল প্রয়াত ব্যক্তি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারসহ মসজিদ কমিটির সকল সদস্যদের সফলতা ও সুস্বাস্থ্য কামনায় বাঘইল বায়তুল মামুর কেন্দ্রিয় জামে মসজিদে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় বিএনপি নেতা আব্দুস সোবহান,আব্দুল মান্নান চেয়ারম্যান, আক্তার মল্লিক, মোস্তাফিজুর রহমান মহরম,হাজি আজি হক,হুমায়ুন কবীর দুলাল,এটিএম,আব্দুস সাত্তার,রবিউল ইসলাম,রঞ্জু হোসেন,আরজু খান,বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দিন প্রামানিক,হিরক সরদার,হাসেম মেম্বর, দর্পন সরদার ও জামায়াত নেতা মাসুদ রানা মাসুদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ২৫’শ রোজাদার মুসল্লী উপস্থিত ছিলেন। পরে মুফতি আবু ইউনুস দোয়া পরিচালনা করেন।# তাং-২৮.০২.২০২৬
0 Comments